বরিশালে জাল নোটসহ আটক ১ বরিশালে জাল নোটসহ আটক ১ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বরিশালে জাল নোটসহ আটক ১

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২০৬ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ বানারীপাড়ায় জাল নোটসহ সিদ্দিক হাওলাদার (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।সে উজিরপুর উপজেলার কমলাপুর গ্রামের বড় বাড়ির মৃত আফতাব হাওলাদারের ছেলে।মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাখার বাজার থেকে সিদ্দিককে জাল নোটসহ আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৪টি ও ৫০০ টাকার ২টি জাল নোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জাল টাকা ছাড়াও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

আসামীর বিরুদ্ধে এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বানারীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ) ধারায় মামলা দায়ের করেন। ১৩ অক্টোবর সকালে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর