বরিশালে বাকেরগঞ্জের পারশিবপুর গ্রামে পূর্বশক্রতার জেরে যুবকের উপর হামলা বরিশালে বাকেরগঞ্জের পারশিবপুর গ্রামে পূর্বশক্রতার জেরে যুবকের উপর হামলা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

বরিশালে বাকেরগঞ্জের পারশিবপুর গ্রামে পূর্বশক্রতার জেরে যুবকের উপর হামলা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৪১ সময় দর্শন

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে বাকেরগঞ্জের পারশিবপুর গ্রামে পূর্বশক্রতার জের ধরে কাউয়াবুনিয়া খালের সুইজ ঘাটে জাল পাতাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলা। শুক্রবার ১০ই সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে পাদ্রীশিপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে কাউয়াাবুনিয়া খালের সুইজঘাট পারস্থ এ ঘটনা ঘটে। গুরুত্বর জখমী ফারুক বেপারীর পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার পারশিবপুর গ্রামে কাউয়াবুনিয়া খালের সুলিজের পারে জাল পাতিয়া মাছ ধরতেন ফারুক বেপারীর স্থানীয় চেয়ারম্যান জাল পাতা নিষেধ করলে ফারুক বেপারীর জাল সরিয়ে ফেলে। এরপর উক্ত স্থানে খলিল মীর, জাল পাতলে স্থানীয় চেয়ারম্যান জাল পাতা নিষেধ করলেও তারা জাল সরায়নি এতে স্থানীয় চেয়ারম্যান চৌকিদারের মাধ্যমে জাল সরাইলে খলিল মীরসহ তার সংঘবদ্ধ দল ফারুক বেপারীর নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এক পর্যায় পূর্ব পরিকল্পিতভাবে খলিল মীর(৫৫) পিতা-মৃত হাসেম মীর,আরীফ মীর(৩০)পিতা- খলিল মীর,ফেরদাউস মীর(২৭) পিতা-খলিল মীরসহ একটি সংঘবদ্ধ দল হয়ে ফারুক বেপারী গাছ বিক্রি করে বাজার থেকে আসার সময় পথরোধ করে তার ওপর হামলা চালায় তার মাথা ও বুকে মেহগনি গাছের মোটা লাঠি দিয়ে এলোবাতারি পিটিয়ে জখম করে। এসময় ফারুক বেপারীর সাথে গাছ বিক্রিকরা নববই হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ফারুক বেপারীর ডাক চিৎকার শুনে স্থানীয়রা আসলে একপর্যায়ে ফারুক বেপারীর অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে গুরুত্বর জখমী অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা গুরুত্বর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

উক্ত হামলার ঘটনায় ভুক্তভোগী ফারুক বেপারীর পিতা- সোবাহান বেপারীর বাদী হয়ে বিজ্ঞ আদালতে (৩) জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যাহার সি,আর মামলা নং ৩৫৬/২০২১।
মামলার আসামিরা হলেন (১নং খলিল মীর(৫৫) অস্ত্রসহ ডাকাতি মামলায় আট বৎসর জেল খাটা আসামী) পিতা-মৃত হাসেম মীর ও আরীফ মীর(৩০)পিতা- খলিল মীর,ফেরদাউস মীর(২৭) পিতা-খলিল মীর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর