কুয়াকাটায় তরুণীকে ধর্ষনের অভিযোগ কুয়াকাটায় তরুণীকে ধর্ষনের অভিযোগ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

কুয়াকাটায় তরুণীকে ধর্ষনের অভিযোগ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৫৫ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃ>চাকরির প্রলোভন দেখিয়ে কুয়াকাটার আবাসিক হোটেলে আটকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ হোটেল মালিক নুর আলম খানকে (৩৬) গ্রেফতার করেছে।

সূত্র জানায়, শনিবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধার এবং হোটেল মালিককে গ্রেফতার করে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে।জানা গেছে, ওই তরুণীকে বৃহস্পতিবার বিকালে রেডিয়েশান হোটেলে নেওয়া হয়। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। বলা হয়- এটাই তার চাকরি।

ট্যুরিস্ট পুলিশ গোপনে খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে।ওই তরুণী জানান, তার বাড়ি খুলনায়। সাগর নামের এক ব্যক্তি চাকরির কথা বলে তাকে ওই হোটেলে নিয়ে যায়।

মহিপুর থানার এসআই আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর