চতুর্থ বলেই উইকেট নাসুমের চতুর্থ বলেই উইকেট নাসুমের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

চতুর্থ বলেই উইকেট নাসুমের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৯৪ সময় দর্শন

ঘরের মাঠে দুই সিরিজে দুর্দান্ত ফর্মেই ছিলেন। তবে নাসুম আহমেদকে বিশ্বকাপের প্রথমপর্বে একটি ম্যাচও খেলায়নি বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট।অবশেষে একাদশে ফিরলেন বাঁহাতি স্পিনার। আর সুযোগ পেয়ে দলকে সাফল্য এনে দিলে দেরি করলেন না।

শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই নাসুমকে দিয়ে আক্রমণ শুরু করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে চার বলের মধ্যে সাফল্য এনে দেন নাসুম। দারুণ এক ডেলিভারিতে স্ট্যাম্প ভাঙেন কুশল পেরেরার। ক্রস খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন লঙ্কান ওপেনার (১)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ১০ রান। পাথুম নিশাঙ্কা ৩ আর চারিথ আসালাঙ্কা ৬ রানে অপরাজিত আছেন।

এর আগে নাইম শেখ আর মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ৪ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর