অভিযানের সংবাদ সংগ্রহে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের বাধা অভিযানের সংবাদ সংগ্রহে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের বাধা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

অভিযানের সংবাদ সংগ্রহে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের বাধা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২২০ সময় দর্শন

পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল সাড়ে ৭টায় এই অভিযান শুরু হলেও এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন যানবাহন উদ্ধার করতে পারেনি উদ্ধারকারীরা। এসে পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

এদিকে সকাল ১০টার দিকে প্রথমবারের মতো ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। তিনি ঘাটে এসেই সাংবাদিকদের উদ্ধারস্থল থেকে বের হয়ে যেতে বলেন। পরবর্তীতে তিনি উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে উত্তেজিত হয়ে অসদাচরণ করেন।

এঘটনার পরই তিনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান, উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের পরিবর্তে শিমুলিয়া থেকে রুস্তম নামের আরেকটি জাহাজ আসবে।

ফেরিতে থাকা ৪টি যানবাহন উদ্ধারের পরই ফেরি তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে বেসরকারি কোন উদ্ধারকারী জাহাজের সহযোগিতা নেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে পণ্যবোঝাই ১৪টি ট্রাক ও চারটি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি শাহ আমানত ডুবে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর