আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অভিযোগ সঠিক নয় আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অভিযোগ সঠিক নয় – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অভিযোগ সঠিক নয়

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৩৩ সময় দর্শন

চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় দুই আসামির আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার ‘অভিযোগ সঠিক নয়’ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।বৃহস্পতিবার (৪ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, তাদের (দুই আসামির) আপিল শুনানি হয়েছে, তাদের জেল আপিল ছিল, জেল আপিল শুনানি হয়েছে। জেল আপিল শুনানির পর তাদের প্রাণভিক্ষা চাওয়ার যে অধিকার আছে, তাও দেওয়া হয়েছিল। মহামান্য রাষ্ট্রপতি তা নাকচ করে দেওয়ার পর আসামিদের ফাঁসি দেওয়া হয়েছে। এ যে (আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের) খবরটা, এটা বোধহয় সঠিক নয়।

চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগে তাদের দণ্ড কার্যকর হয়েছে বলে অভিযোগ তুলেছেন আসামিপক্ষে আইনজীবী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর