দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২১০ সময় দর্শন

দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯০ জন। একই সঙ্গে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৯৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন। শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৮৫ জন। আজ শুক্রবার (৫ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বেজুড়ে এখন পর্যন্ত মোট করোনায় রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫০ লাখ ৪৪ হাজার ৪৬৪ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৪ জন এবং মারা গেছেন ১ হাজার ১৪৯ জন।

রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৯৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ২১৭ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ২১৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৫২ জন। ভারতে মৃত্যু হয়েছে ২১৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৬৫ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৫৮ জন, তুরস্কে ২২৮ জন, ইউক্রেনে ৬৯৯ জন, মেক্সিকোতে ১৫৪ এবং ফিলিপাইনে ২৩৯ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর