বাড়ল ভাড়া ধর্মঘট, প্রত্যাহার,আজই প্রজ্ঞাপণ বাড়ল ভাড়া ধর্মঘট, প্রত্যাহার,আজই প্রজ্ঞাপণ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বাড়ল ভাড়া ধর্মঘট, প্রত্যাহার,আজই প্রজ্ঞাপণ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২১১ সময় দর্শন

তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সরকারের সঙ্গে আলোচনার পর গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন হবে বলে জানা গেছে। আগামীকাল থেকে এই ভাড়া কার্যকর করা হতে পারে।

সূত্র জানিয়েছে, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাসে ১.৪২ এর বদল নতুন ভাড়া ১.৮০ টাকা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ক্ষেত্রে ১.৭০ টাকার জায়গায় ২.১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বনিন্ম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা হবে।

সাত ঘণ্টার টানা বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

সভার সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসের ভাড়া বাড়ল ২৭ শতাংশ, মহানগরের বাসের ভাড়া বাড়ল ২৬.৫ শতাংশ। সব মিলিয়ে গড় ভাড়া বাড়ল ২৬.৭৫ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর