বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৬২১ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জে এম আমিনুল ইসলাম লিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল নগরীতে কর্মসূচি পালন শেষে ফিরে যাওয়ার সময় ফকির বাড়ি রোডের শিক্ষক ভবনের সামনে থেকে শুক্রবার বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, জ্বালানি তেল, গ্যাস, পরিবহণ ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ শেষে ফিরে যাচ্ছিলেন লিপন। তিনি নগরীর ফকির বাড়ি রোডের শিক্ষক ভবনের সামনে পৌঁছালে কোতয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি নুরুল ইসলাম আরও বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে লিপনকে গ্রেপ্তার করা হয়নি। তিনি রাজধানী ঢাকার রমনা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে লিমনকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর