বিসিসি মেয়র সহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন বিসিসি মেয়র সহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বিসিসি মেয়র সহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২১৫ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::বরিশাল সিটি কোর্পোরেশন ট্রেড লাইসেন্স না দেওয়ায় বিসিসি মেয়র সহ বিসিসির ৪ কর্মকর্তাকে বিবাদী করে মামলা দায়ের হয়েছে। ২১ নভেম্বর রোববার বরিশালের সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন নগরীর মুসলিম গোরস্থান রোড এলাকার বাসিন্দা এস এ এম রেজা তাহের। মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের ( বিসিসি) মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান কর্মকর্তা ও প্রধান রাজস্ব কর্মকর্তাকে বিবাদী করা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগে রেজা তাহের বলেন, তিনি ঢেউ টিন ও প্লেন সীট তৈরির জন্য নগরীর বিসিক শিল্প নগরীতে প্লট ৪১ নাম্বারে মাসিক ১৮ হাজার টাকা ভাড়ায় একলাখ টাকা অগ্রীম দিয়ে ২ হাজার বর্গফুট কারখানা ভাড়া করেন। তার ব্যবসা পরিচালনা করার জন্য বিসিসির ট্রেড লাইসেন্স দরকার হলে তিনি গত ১২ অক্টোবর বিসিসির ট্রেড লাইসেন্স শাখায় আবেদন করে। ওই শাখা এ ব্যাপারে কোন পদক্ষেপ না নিলে তিনি ৩ নভেম্বর বিসিসি মেয়র বরাবর ট্রেড লাইসেন্স পাওয়ার অনুমতির জন্য আবেদন করে।

আবেদনের ৪ দিন অতিবাহিত হলেও বিবাদীরা কোন ব্যবস্থা নেয় নাই। এতে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয় এবং ভবিষ্যতে আরও অপুরনীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ নভেম্বর বিবাদীদের কার্যালয়ে গিয়ে ট্রেড লাইসেন্স দাবি করলে বিবাদীরা তাকে ট্রেড লাইসেন্স না দেয়ার কথা জানিয়ে দেয়। এধরণের অভিযোগ দেয়া হলে আদালতের বিচারক রুবাইয়া আমেনা আদেশের জন্য রেখে দেন বলে বাদীর আইনজীবী আজাদ রহমান জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর