হিজলায় চোরাই অটোসহ যুবক আটক হিজলায় চোরাই অটোসহ যুবক আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

হিজলায় চোরাই অটোসহ যুবক আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৫৭৮ সময় দর্শন

বরিশালের হিজলা উপজেলায় চোরাই অটোগাড়িসহ এক যুবককে আটক করে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, ২৩ তারিখ মঙ্গলবার রাত অনুমানিক ১০ টার সময় গুয়াবাড়িয়া ইউনিয়নের জাকির খানের বাড়ি সংলগ্ন রাস্তা থেকে স্থানীয়রা সন্দেহ করে অটোগাড়িসহ ওই যুবককে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে এসআই মনিরুজ্জামান ও এএসআই মিজান ঘটনাস্থলে গিয়ে অটোগাড়ি ও চোরকে হিজলা থানায় নিয়ে আসে।

জানা যায়, চোর আমিনুল ইসলাম (২৪) গুয়াবাড়িয়া ইউনিয়নের বাবুল বেপারী ছেলে।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানান, অটোগাড়ির মালিকের বাড়ি পার্শ্ববর্তী মুলাদী উপজেলায়। তাই অটোগাড়ি ও চোর আমিনুল ইসলাম আমাদের জিম্মায় আছে।এ বিষয়ে মুলাদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান জানায় অটোগাড়ি চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর