বরগুনার র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত বরগুনার র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বরগুনার র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৪৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ  বরগুনার পাথরঘাটা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবককে জলদস্যু বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পূর্ব বাদুরতলা এলাকার বিষখালী নদীর ওয়াপদার পাশের একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বিষখালী নদীর তীরবর্তী এলাকায় অবস্থান নেয় র‌্যাব। কিছুক্ষণ পর র‌্যাব সদস্যদের লক্ষ্য করে জলদস্যুরা অতর্কিত গুলি চালায়।

এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ সময় ৩-৪ জন জলদস্যু পালিয়ে গেছে বলে র‌্যাবের দাবি।

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের তার নাম-ঠিকানা জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর