লালমোহনে প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার লালমোহনে প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

লালমোহনে প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৫৩২ সময় দর্শন

ভোলার লালমোহনে মো. নূরে আলম (৩৮) নামের এক মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরউমেদ গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নূরে আলম ওই এলাকার হকু বাড়ির মৃত মো. হানিফের ছেলে। সে দুই কন্যা সন্তানের পিতা।

স্থানীয়রা জানান, নূরে আলমের মানসিক সমস্যা থাকায় তাকে এলাকায় রেখে চট্টগ্রামে চাকরি নেন তার স্ত্রী। এনিয়ে নূর আলমের মানসিক সমস্যা আরও বেড়ে যায়। হয়তো এসব কারণেই নূরে আলম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এছাড়া তার পারিবারিক কোনো ঝামেলা ছিল না।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর