বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২৫ মণ জাটকা উদ্ধার বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২৫ মণ জাটকা উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২৫ মণ জাটকা উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২০৫ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত টলার থেকে ২৫ মণ জাটকা ইলিশ মাছ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন বরিশাল। আজ বরিবার (১২ ডিসেম্বর) ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কীর্তনখোলা নদীর কাউয়ার চর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

কোস্টগার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমসিপিও ওবায়দুল হক জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর কাউয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করি এ সময়  একটি  ইঞ্জিনচালিত স্টিল বডি  ট্রলার থামিয়ে তল্লাশি করে ১ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। কিন্তু পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরবর্তীতে মাছগুলো বরিশাল ডিসিঘাটে নিয়ে আসা হয়।

জব্দকৃত জাটকা ইলিশ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন ৪২ টি এতিমখানা, মন্দির ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। কোস্টগার্ডের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএনএস এম  তাহসিন রহমান বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডের এরূপ তৎপর ভূমিকা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর