গৌরনদী বাটাজোর ইউনিয়নে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম গৌরনদী বাটাজোর ইউনিয়নে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

গৌরনদী বাটাজোর ইউনিয়নে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ সময় দর্শন
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে বাসুদেব পাড়া এলাকায় নাজমুল ইসলাম রিমন মৃধা নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
 ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর  বুধবার বিকাল ৪ টা সময় বাসুদেব পাড়ার কালি বাড়ি এলাকা থেকে নাজমুল ইসলাম রিমন মৃধা (২৬) নামের এক ব্যক্তি বাড়ি উদ্দেশ্যে রওনা হলে পথ রোধ করে পূর্বের মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষরা। প্রতিপক্ষরা হলেন ওই এলাকার সালেক সর্দার (৩৫) মালেক সর্দার(৫৫) রশিদ সরদার(৫২) ও আলমগীর সরদার(৪৫) সহ ৮ থেকে ৯ জন। পরে এলাকার লোকজন ও স্বজনরা নাজমুল ইসলাম রিমন মৃধা কে উদ্ধার করে চিৎকিসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আরো জানা যায় যে, অভিযুক্তরা জমি দখল, নারী কেলেঙ্কারি ও মাদক সংক্রান্ত বিষয়ে একাধিকবার পুলিশের হাতে আটক হয়।
এ বিষয়ে গৌরনদী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর