বরিশাল শেবাচিম এর পিসিআর ল্যাব সচল করার নির্দেশ বরিশাল শেবাচিম এর পিসিআর ল্যাব সচল করার নির্দেশ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বরিশাল শেবাচিম এর পিসিআর ল্যাব সচল করার নির্দেশ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২২৮ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের মেশিন সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া মোবাইল ফোনে সিএমএসডির (কেন্দ্রীয় ঔষধাগারের) পরিচালক মোখলেছুর রহমান সরকারকে এ নির্দেশ দেন। গতকাল সোমবার বিকালে বরিশাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বরিশালের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।৮ নভেম্বর মেশিনটি লো-ভোল্টেজের কারণে অকেজো হয়ে পড়লে ল্যাব সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করলেও গত ১৪ দিনেও তা চালু হয়নি।

বিষয়টি মেডিকেল কলেজের অধ্যক্ষ বরিশালে আসা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়াকে জানালে তিনি সিএমএসডির পরিচালকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মেশিনটি সচল করতে হবে। মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে মেশিনটি এভাবে বিকল হয়ে পড়ার বিষয়টিও তিনি খতিয়ে দেখতে বলেন। পাশাপাশি মেশিন সরবরাহকারী সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, শেবাচিম হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে বরিশালের স্বাস্থ্য বিভাগের উন্নয়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দশনামূলক আলোচনা করেন।

তিন দিনের অফিসিয়াল সফরে সোমবার বিকালে বরিশালে আসেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। এ সময়ের মধ্যে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে একাধিক মতবিনিময় সভায় তার অংশগ্রহণের কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর