নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৯৬ সময় দর্শন

অনলাইন ডেস্কঃঃ নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।মঙ্গলবার পরীক্ষা চালানো এ ক্ষেপণাস্ত্রটি ৯০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। খবর দ্যা ডনের।পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতি জানিয়েছে, একই মডেলের ক্ষেপণাস্ত্র আগে পরীক্ষা করা হয়েছিল। তবে এবার নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা দ্বিগুণ করা হয়েছে।

সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র-ওয়ান বি। প্রথমে যে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল, তার পাল্লা ছিল ৪৫০ কিলোমিটার।নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর জন্য পাক সামরিক বাহিনীর স্ট্রাটেজিক প্ল্যান্স ডিভিশন বা এসপিডির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি মাঞ্জ দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।

এ পরীক্ষার মাধ্যমে পাক সামরিক বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা করেন।পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রেজা দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর