বরিশালে ভূ‌মিহীনদের উচ্ছেদের প্রতিবা‌দে বি‌ক্ষোভ বরিশালে ভূ‌মিহীনদের উচ্ছেদের প্রতিবা‌দে বি‌ক্ষোভ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বরিশালে ভূ‌মিহীনদের উচ্ছেদের প্রতিবা‌দে বি‌ক্ষোভ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫৯১ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বরিশালের রসুলপুর বস্তিতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।বুধবার দুপু‌রে বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ করে রসুলপুর বাসিন্ধারা ।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক হারুন ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রসুলপুর বস্তিতে কোস্টগার্ড উন্নয়নের নামে ভূমিহীনদের উচ্ছেদ চলছে। পুনর্বাসন ছাড়া ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা যাবে না বলে দাবি করেন তারা।এ সময় তারা আরও অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিম্ন আয়ের মানুষ দিশেহারা।বিক্ষোভ সমাবেশে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হালিম মোহরিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর