বরিশালে ব্যবসায়ীকে ছুরিকাঘাত আটক-১ বরিশালে ব্যবসায়ীকে ছুরিকাঘাত আটক-১ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

বরিশালে ব্যবসায়ীকে ছুরিকাঘাত আটক-১

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৬৮৪ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ বরিশালে পরিবহণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে করে জখম করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরের পুলিশ লাইন্স রোড এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যবসায়ীর নাম শামীম মুন্সি (৪৫)। তিনি নগরের আলেকান্দা কাজিপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় অভিযুক্ত জলিল হাওলাদারকে আটক করেছে পুলিশ। আটক জলিল বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার কাদের হাওলাদারের ছেলে ও বর্তমানে নগরের সিঅ্যান্ডবি রোড থানা কাউন্সিলসংলগ্ন মিয়াবাড়ির পুল এলাকার বাসিন্দা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, সকালে পুলিশ লাইন্স রোড থেকে মোটরসাইকেলে যাওয়ার পথে জলিল হাওলাদার তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ জলিলকে আটক করে এবং আহত হওয়া শামীম মুন্সিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, অভিযুক্ত জলিলের কথাবার্তায় মনে হচ্ছে, তার মানসিক কোনো সমস্যা রয়েছে। তিনি নিজেকে মেজর জলিল বলেও পরিচয় দিচ্ছেন। তার পরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

আহতের ভাই সাবেক সেনাসদস্য পারভেজ জানান, সকালে মোটরসাইকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান নগরের ৩০ গোডাউন এলাকায় যাওয়ার সময় নগরের পুলিশ লাইন্সের সামনে পৌঁছলে অজ্ঞাত এক ব্যক্তি তার গতিরোধ করে। পরে আকস্মিকভাবে শামীমের পেটে ছুরিকাঘাত করে ওই ব্যক্তি। তাৎক্ষণিকভাবে পাশের পুলিশ লাইন্সের সদস্যরা হামলাকারীকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর