বাউফলে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ৫ বাউফলে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ৫ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

বাউফলে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ৫

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৬৯২ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে বিরোধপূর্ণ জমিতে পাকা ধান কাটা নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠী গ্রামে এমন ঘটনা ঘটে।

ওই ঘটনায় আহতরা হলেন- আবুল হোসেন সিকদারের ছেলে মো. জাকির হোসেন (৪৫), মো. জাহিদ হোসেন (৩১), মো. নাজমুল হাসান (২৫), মো. নজরুল ইসলাম (২৩) ও তামিম বিল্লাহ (১৯)। তারা সকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় মো. জাহিদ হোসেন বাদি হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের মৃত কালু সিকদারের ছেলে নান্নু সিকদার ও চুন্নু সিদকারের সাথে একই বাড়ির আবুল হোসেন সিকদারের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন আবুল হোসেন সিকদারের চাষাবাদকৃত পাকা ধান নান্নু ও চুন্নু সিকদার জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছিল। এতে আবুল হোসেন সিকদার ও তাঁর ছেলেরা বাঁধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে নান্নু ও চুন্নু হামলা চালায়। এতে আহত হন আবুল হোসেন সিকদারের পরিবারের পাঁচ জন।

এ বিষয়ে আহত মো. জাহিদ হোসেন বলেন,‘ নান্নু সিকদার পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র ও লোকজন নিয়ে বেআইনীভাবে আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছিলেন। আমি এতে বাঁধা দিলে নান্নু আমাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে আমার ভাইয়েরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করে।’এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত নান্নু সিকদার বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর