রাজশাহীতে করোনায় পরিবহন শ্রমিকের মৃত্যু রাজশাহীতে করোনায় পরিবহন শ্রমিকের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

রাজশাহীতে করোনায় পরিবহন শ্রমিকের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩০৭ সময় দর্শন

আজকাল ডেস্ক।।রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত মনোয়ার হোসেন মিলন (৩৯) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

মৃত মনোয়ারের বাড়ি রাজশাহী মহানগরীর আসাম কলোনি এলাকায়। বাবার নাম সাইদুর রহমান। মিলন পেশায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একজন চেইন মাস্টার ছিলেন।

মৃতের খালাতো ভাই আতাউর রহমান বলেন, এক সপ্তাহ ধরে মিলন জ্বর-কাশিতে ভুগছিলেন। তাই পাঁচদিন আগে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেয়া হয়েছিল। সেখানেই তিনি মারা গেলেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনায় মিলনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তাদের স্বেচ্ছাসেবকরা লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর