বরিশালে একদিনে সড়ক দূর্ঘটনায় ৪ জনের মৃত্যু বরিশালে একদিনে সড়ক দূর্ঘটনায় ৪ জনের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

বরিশালে একদিনে সড়ক দূর্ঘটনায় ৪ জনের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২০৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::বরিশালের মুলাদী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের প্রাণ হারিয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হিজলা-মুলাদী কাজিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, ‘মীরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে কাজিরচর যাচ্ছিলেন তিন আরোহী। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মুলাদীর কাজিরচর এলাকার খালেক হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৪৫), একই এলাকার কালাই নলীর ছেলে হারুন নলী (৩৫) ও মোনাসেফ আলীর ছেলে রাজীব নলী (২৩) মৃত্যুবরণ করেন।তাদের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, জানান ওসি।’

এদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাতজন আহত হয়েছেন। উপজেলার বাকেরগঞ্জে-ভরপাশা ইউনিয়নের বটতলা এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আলাউদ্দিন মিলন জানান, ‘বাসটি বাউফল থেকে বরিশাল যাচ্ছিল। পথে কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে সাতজন আহত হয়।’

বরিশাল মেডিকেলের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, বাস দুর্ঘটনায় আহত সাতজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের অস্ত্রপাচার করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর