বরিশালে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের ২ সদস্য আহত বরিশালে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের ২ সদস্য আহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বরিশালে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের ২ সদস্য আহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২৩৭ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃবরিশাল নগরীর রুপাতলীতে মাদক উদ্ধার অভিযানে অংশ নিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে কনস্টেবল হানিফ ও আনোয়ার আহত হন। খবর পেতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য গিয়ে তাদের উদ্ধার করাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এবং তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রুপাতলী এলাকার আব্দুল মান্নান খান সড়কে এই ঘটনা ঘটে।

ডিবি পুলিশের সূত্র জানায়, রুপাতলী মান্নান খান সড়কে ইয়াবা বেচাকেনা চলছে এমন খবরে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খাইরুল আলমের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এবং ঘটনাস্থল থেকে ৪৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করতেও সক্ষম হয়। এসময় মাদক ব্যবসায়ীর সহযোগীরা একত্রিত হয়ে ডিবি পুলিশের ওপর অতর্কিত হামালা চালালে এতে কনস্টেবল হানিফ ও আনোয়ার গুরুতর আহত হন। খবর পয়ে ডিবি ও কোতয়ালি মডেল থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত দুই কনস্টেবলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠায়।

বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের এডিসি ফারুক হোসেন বলেন, তাদের সদস্যরা অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলে সহযোগীরা হামলা করে। এতে দুই পুলিশ সদস্য আহত হলে তাদের উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনার পরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে হামলাকারী ৪ জনকে গ্রেপ্তার করেছে। বাকীদের ধরতে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি মাদকসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা গ্রহণ প্রক্রিয়া চলছে, জানান এডিসি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর