তৈমুরের নির্বাচনি সমন্বয়ক বিএনপি নেতা রবি আটক তৈমুরের নির্বাচনি সমন্বয়ক বিএনপি নেতা রবি আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

তৈমুরের নির্বাচনি সমন্বয়ক বিএনপি নেতা রবি আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ২৬০ সময় দর্শন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে আটক করা হয়েছে।সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিলে তার বাসা থেকে আটক করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়।

মনিরুল ইসলাম রবি স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জের নির্বাচনি সমন্বয়ক।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মনিরুল ইসলাম রবি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যাচাই-বাচাই করা হচ্ছে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রবির মুক্তির দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখতে আটক করা হয়েছে। কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর