কমেছে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

কমেছে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ২৯২ সময় দর্শন

কমেছে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম।

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বাড়ার কারণে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা। বন্দরে নতুন ইন্দোর জাতের পেঁয়াজ ৩১-৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে এখন কমে তা ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী বেলাল হোসেন বলেন,বাজারে দেশি পেঁয়াজ ওঠার কারণে সরবরাহ বেড়েছে। ভারতীয় পেঁয়াজের চাহিদা এখন কম। অপরদিকে মৌসুম শেষ হওয়ায় ভারতীয় পেঁয়াজের মানও খারাপ। এছাড়া আমদানি করা পেঁয়াজে গাছ গজিয়ে ওঠায় এখন দাম কম। এমন অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে লোকসান গুণতে হচ্ছে আমদানিকারকদের। যে কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কিছুটা কমিয়ে দিয়েছিলেন আমদানিকারকরা। গত রবিবার ও সোমবার দুই দিনে বন্দর দিয়ে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে দাম বাড়তির দিকে ছিল। আবারও দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়ার কারণে আমদানি বেড়েছে। এতে করে দাম আবার কিছুটা কমেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত রবিবার ও সোমবার দুই দিনে বন্দর দিয়ে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে চলতি সপ্তাহের দুই দিন রবিবার ও সোমবার বন্দর দিয়ে আমদানির পরিমাণ বেড়ে ২০ ট্রাকে ৫৪৭ টন পেঁয়াজ এসেছে দেশে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর