কোনোভাবেই রোগগ্রস্ত বা কোরবানির অনুপযুক্ত গবাদিপশু বিক্রি না হয়-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কোনোভাবেই রোগগ্রস্ত বা কোরবানির অনুপযুক্ত গবাদিপশু বিক্রি না হয়-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

কোনোভাবেই রোগগ্রস্ত বা কোরবানির অনুপযুক্ত গবাদিপশু বিক্রি না হয়-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৮৪ সময় দর্শন

আজকাল ডেস্ক।। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে রোগগ্রস্ত ও কোরবানির অনুপযুক্ত পশু বিক্রি বন্ধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ শনিবার কোরবানির গবাদিপশু বিপণনের অনলাইন প্লাটফর্ম ‘ডিএনসিসি ডিজিটাল হাট’-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজধানীর বেইলী রোডস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লক্ষ্য থাকবে যাতে কোনোভাবেই রোগগ্রস্ত বা কোরবানির অনুপযুক্ত গবাদিপশু বিক্রি না হয়। আমরা ভেটেরিনারি মেডিক্যাল টিম করে দিচ্ছি। তারা সেটা লক্ষ্য রাখবে। গবাদিপশুর বাজারগুলোতে মেডিক্যাল টিম কাজ করবে, যাতে রুগ্ন পশু বাজারে আসতে না পারে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিমও কাজ করবে। মন্ত্রী আরো বলেন, কোরবানির জন্য যে পরিমাণ গবাদিপশুর সরবরাহ দরকার তা দেশেই রয়েছে। আমরা বিদেশ থেকে একটা পশুও আমদানি করবো না। দেশের খামারিরা চমৎকার গবাদিপশু উৎপাদন করছেন। যা বাজারে দরকার তার চেয়ে বেশী উৎপাদন রয়েছে। করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকা চালিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি। মন্ত্রী তার বক্তব্যে কোরবানির ডিজিটাল হাট প্রক্রিয়ায় সম্পৃক্ত ঢাকা সিটি কর্পোরেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সময়োচিত পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান। এ কাজে প্রয়োজনীয় সকল ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর