বাবুগঞ্জে খাল থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার বাবুগঞ্জে খাল থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

বাবুগঞ্জে খাল থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৬৮৮ সময় দর্শন

নিজস্ব প্রিতিবেদকঃঃবরিশালের বাবুগঞ্জে একটি খাল থেকে মরিয়াম বেগম (৩৫) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত. হারুন হাওলাদারে স্ত্রী মরিয়াম বেগমের মৃতদেহ ঘরের পাশে সন্ধ্যা নদী সংলগ্ন একটি খালে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, ভূতেরদিয়া এলাকার পার্শ্ববর্তী খালে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। নিহত নারীর বয়স ৩০ থেকে ৩৫ হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার সময় নিহতের ১০ বছর বয়সী একমাত্র পুত্র তার নিকট আত্মীয় বাড়িতে বেড়ানোর জন্য গিয়েছিলো, যে কারণ নিহত মরিয়াম বেগম নিজ বসতঘরে একাই ছিলেন।স্থানীয়দের ধারনা কেউ ধর্ষণ পরবর্তী শ্বাসরোধ করে হত্যাকরে লাশ পার্শ্ববর্তী খালে ফেলে দিয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর