নির্বাচন কমিশনের নির্দেশে নোয়াখালীর সুধারাম থানার ওসি প্রত্যাহার নির্বাচন কমিশনের নির্দেশে নোয়াখালীর সুধারাম থানার ওসি প্রত্যাহার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

নির্বাচন কমিশনের নির্দেশে নোয়াখালীর সুধারাম থানার ওসি প্রত্যাহার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ২৪৫ সময় দর্শন

নির্বাচন কমিশনের নির্দেশে নোয়াখালীর সুধারাম থানার ওসি প্রত্যাহার ।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নোয়াখালী পৌরসভা নির্বাচনের দুই দিন আগে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। এর আগে একই দিন সন্ধ্যার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের এক অফিস আদেশ অনুসারে সুধারাম থানার ওসিকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, নির্বাচনকালীন প্রশাসনিক কারণে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করছেন।

ওই চিঠিতে আরও বলা হয়, নির্দেশনা অনুযায়ী ওসি মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করে তার জায়গায় একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর