বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ১৮১ সময় দর্শন

বরিশাল নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় হেমায়েত হাওলাদার নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে অভিযুক্ত ওই ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে সেখানে তাদের পাওয়া যায়নি। অভিযোগ ওঠার পর ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করে সটকে পড়ে বলে শোনা যাচ্ছে। এমনকি তাদের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি রোববার ঝালকাঠির নলছিটির রানাপাশা গ্রামের বাসিন্দা হেমায়েত হাওলাদার চিকিৎসার জন্য বরিশালের আইকন সেন্টারে ডাক্তার দেখাতে এসে দালালের খপ্পরে পড়েন। পরে চক্রটি হেমায়েতকে কাকলীর সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে হেমায়েতকে দেখে বিভিন্ন পরীক্ষা করাতে দেন ডা. সুমিত কুমার দাস। পরীক্ষা শেষে তিনি রিপোর্ট দেখে ওষুধ লিখে দিলে হেমায়েত সেগুলো নিয়ে বাড়ি চলে যান। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাওয়ার পর থেকেই তার বুকের ব্যথা বেড়ে যায়। পরে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে হেমায়েতের মৃত্যু হয়।

হেমায়েতের জামাতা সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ‘সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের ভুল চিকিৎসায় আমার শ্বশুরের মৃত্যু হয়েছে।’এ ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে তারা মামলা করবেন।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, এ বিষয়ে পরিবারের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর