ঝালকাঠি জেলার নলছিটির মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের আইএসএ অ্যাওয়ার্ড লাভ ঝালকাঠি জেলার নলছিটির মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের আইএসএ অ্যাওয়ার্ড লাভ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ঝালকাঠি জেলার নলছিটির মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের আইএসএ অ্যাওয়ার্ড লাভ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৪৬১ সময় দর্শন

মিলন কান্তি দাস,নলছিটি প্রতিবেদক।। নলছিটি উপজেলার মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয় আইএসএ অ্যাওয়ার্ড লাভ করেছেন।
সম্প্রতি খুলনার হোটেল সিটি ইন এ ব্রিটিশ কাউন্সিল কর্তৃক আইএসএ (International School Award) অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট অর্জন করা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোঃ গোলাম ফারুক,বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক এবং ব্রিটিশ কাউন্সিল’র কর্মকর্তাবৃন্দ।
খুলনা ও বরিশাল বিভাগের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে খুলনা বিভাগের ১১টি ও বরিশাল বিভাগের ২টি শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কার অর্জন করে। বরিশাল বিভাগে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ISA (International School Award) পাওয়ার গৌরব অর্জন করে। প্রতিষ্ঠানের পক্ষে ISA Coordinator ননীগোপাল রায় অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।
বিদ্যালয়ের ISA Coordinator ননীগোপাল রায় বলেন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণ ছাড়া এই অর্জন সম্ভব হতো না। এ ছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীবৃন্দ, শিক্ষক মোহম্মদ রাসেল খান, ISA Ambassador অসীম কুমার আচার্য ,যারা উৎসাহ ও অনুপ্রেরনা যুগিয়েছেন তাদের সহ ভারত, পাকিস্তান, আফগানিস্থান, নেপালের পার্টনার স্কুলের শিক্ষার্থী ও ISA Coordinator দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর