উজিরপুর ভেকু লরিসহ ব্রীজ ভেঙ্গে খালে উজিরপুর ভেকু লরিসহ ব্রীজ ভেঙ্গে খালে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

উজিরপুর ভেকু লরিসহ ব্রীজ ভেঙ্গে খালে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ২১৪ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের উজিরপুর উপজেলার ডাবেরকুল-ধামুড়া সড়কে একটি লোহার ব্রিজ ভেঙে ভেকু মেশিনসহ লরি খালে পড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকাবাসী দুর্ভোগে পড়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) ভোর রাতের কোনো এক সময় উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ডাবেরকুল স্কুল সংলগ্ন ব্রিজটি ভেঙে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

স্থানীয়রা জানিয়েছেন, আনুমানিক ৫০ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজটি দিয়ে প্রতিদিন বহু মানুষ ও যানবাহন চলাচল করে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও রাতের আঁধারে ভেকু মেশিনসহ লরিটি যাচ্ছিল। কিন্তু অতিরিক্ত ওজন হওয়ায় ব্রিজটি ভেঙে লরিসহ খালে পড়ে যায়।
ব্রিজটি ভেঙে যাওয়ায় লস্করপুর, গাজিরপাড়, নরসিংহা, খাটিয়ালপাড়া, বড়াকেআঠা, দক্ষিণ ধামুড়াসহ ৮/১০ গ্রামের মানুষের সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বড়াকোঠা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম মৃধা বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় তাৎক্ষণিক সাধারণ মানুষের যোগাযোগ স্বাভাবিক করতে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়া গার্ডার ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ব্রিজটি পাস হলে হাজারো মানুষের দুর্ভোগ লাগব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাস জানান, ব্রিজটি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিডিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর