ভোলায় যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা ভোলায় যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ভোলায় যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ২০৭ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ ভোলার লালমোহনে গলায় ফাঁস দিয়ে রাহুল হাওলাদার (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের মুসলিম পাড়াস্থ নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। রাহুল ওই এলাকার হাওলাদার বাড়ির মৃত পিন্টু হাওলাদারের ছেলে।সে ঢাকার নারায়ণগঞ্জ তোলারাম কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে লালমোহন থানা পুলিশ।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, সে দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল। বিভিন্ন স্থানে তার চিকিৎসা করিয়েছে তার পরিবার। ঘটনার দিন নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে রাহুল। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোনোও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর