বরিশালে পাওনা টাকা চাওয়ায় বাকপ্রতিবন্ধীকে মারধর বরিশালে পাওনা টাকা চাওয়ায় বাকপ্রতিবন্ধীকে মারধর – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বরিশালে পাওনা টাকা চাওয়ায় বাকপ্রতিবন্ধীকে মারধর

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩১ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> পাওনা টাকা চাওয়ায় বরিশাল নগরীতে বাকপ্রতিবন্ধী রিকশাচালক কামাল নামের এক ব্যক্তি হামলার শিকার হয়েছে। রোববার সকাল ৯টার দিকে নগরীর খেয়াঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পার্শ্ববর্তী ভাটারখাল এলাকার বাসিন্দা মৃত জামাল হোসেনের ছেলে আকাশ এই হামলা চালিয়েছে।

বাকপ্রতিবন্ধী কামাল জানান, চরকাউয়া খেয়াঘাট এলাকায় দোকান দিয়ে ব্যবসা করার জন্য বছরখানেক পূর্বে আকাশ তার কাছ থেকে তিন হাজার টাকা ধার নেয়। দীর্ঘ কয়েক মাসেও এই টাকা ফেরত না দেওয়ায় বিষয়টি আকাশের শশুর সোহেল ভান্ডারিকে অবহিত করা হয়।

কামাল অভিযোগ করেন, টাকা না দেওয়ার বিষয়ে শশুরের কাছে অভিযোগ করায় আকাশ আজ রোববার দুপুরে আমার ওপর অতর্কিত হামলা করে। এতে আমি আহত হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এই বিষয়টি কোতয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। একটি মামলার প্রস্তুতি চলছে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর