আগৈলঝাড়ায় পুত্র শোকে মায়ের আত্মহত্যা আগৈলঝাড়ায় পুত্র শোকে মায়ের আত্মহত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

আগৈলঝাড়ায় পুত্র শোকে মায়ের আত্মহত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০০ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পুত্র শোক সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহত্যা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে মর্গে প্রেরণ করেছে।আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের প্রশান্ত হালদারের স্ত্রী সীমা হালদারের (৩৫) গলায় ফাঁস দেওয়া লাশ শুক্রবার সন্ধ্যার পরে উদ্ধার করা হয়েছে।নিহত সীমার প্রিতী হালদার নামে চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

সীমার স্বামী প্রশান্ত হালদার জানিয়েছেন, গত বছর এক সড়ক দুর্ঘটনায় সীমার ১১বছর বয়সী ছেলে প্রতাপ হালদার নিহত হলে ছেলের শোকে সীমা এলামেলো কথা বলা শুরু করে। সম্প্রতি সীমার একটি অপারেশন হওয়ার পরে আরও বেশী ভেঙে পড়ে।শুক্রবার বিকেলে প্রশান্ত একটি অনুষ্ঠানে গেলে সন্ধ্যায় শিশু কন্যার কান্না শুনে সীমার বৃদ্ধ শ^শুর প্রমথ হালদার ঘরে ঢুকে সীমাকে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। লোকজন উপস্থিত হয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সীমার সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় শুক্রবার রাতে সীমার স্বামী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। শনিবার সকালে সীমার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।’

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুবরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের রাশেদ সরদারের দুই বছর মেয়ে মরিয়ম আক্তার কাকলী শনিবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।মরিয়মকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা আফরোজ মরিয়মকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর