সরকারি পানির লাইন বিক্রি প্রতিবাদ করায় শ্রমিকের ওপর হামলা সরকারি পানির লাইন বিক্রি প্রতিবাদ করায় শ্রমিকের ওপর হামলা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সরকারি পানির লাইন বিক্রি প্রতিবাদ করায় শ্রমিকের ওপর হামলা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৫২৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সিটি কর্পোরেশনের অর্থায়নে এলাকাবাসীর জন্য দেওয়া গভীর নলকূপ সংযোগ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। শহরের ৬ নম্বর ওয়ার্ডের এমইপি সংলগ্ন গলির বাসিন্দা সোনাই (৫০) পানি নিয়ে বাণিজ্য শুরু করেন। এই বিষয়টির প্রতিবাদ করায় স্থানীয় মোঃ রফিক হাওলাদার নামের এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার জানায়, পানির লাইন বিক্রি করার প্রতিবাদ করায় সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে একই এলাকার বাসিন্দা সোনাই, আল আমিন, (৩০), আরিফ (২৪) মনি (৫৫) ও মাহফুজসহ ১০/১৫ জন মিলে তাদের ওপর হামলা চালায়। এসময় তার ডাক-চিৎকার শুনে বাবাকে রক্ষার্থে স্কুলছাত্রী রিয়া আক্তার (১৩) ছুটে আসলে সেও হামলার শিকার হয়।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হুসাইন বলেন, বিষয়টি তাকে জানানো হয়েছে। তিনি তাদের সুস্থ হয়ে আসতে বলেছেন। এবং হামলাকারীদের বিচারের আশ্বাস দেন কাউন্সিলর।তবে জানা গেছে, ভুক্তভোগী পরিবার এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর