প্রতিবেশীদের হামলায় জরায়ু ফেটে নারীর মৃত্যু প্রতিবেশীদের হামলায় জরায়ু ফেটে নারীর মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

প্রতিবেশীদের হামলায় জরায়ু ফেটে নারীর মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৫০৭ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:: প্রতিবেশীদের হামলায় জরায়ু ফেটে আহত মিনারা বেগমের (৫০) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নারকেল গাছের ডাল কুড়ানো কে কেন্দ্র করে বিরোধের জের মিনারা বেগম কে মারধরের এক পর্যায়ে গুরুত্বর আঘাতে জরায়ু ফেটে যাওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় । শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাহাপুর গ্রামে ঘটেলে রবিবার দুপুর ২টায় মারা যায় বলে ছোটো ছেলে মোহাম্মদ সাগর হাওলাদার নিশ্চিত করেন।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, বাড়ির পাশে পরে থাকা নারকেল গাছের ডাল আনতে গেলে প্রতিবেশীদের সাথে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিবেশীরা মিনারাকে মারধর করে তার পেটে একের পর এক লাথি মারে এবং পদদলীত করে। এতে আহত মিনারা বেগমকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুনিয়া আক্তার হামলার শিকার রোগীনীর জরায়ু  মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায়। সেখান থেকে দ্রুতো বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দুদিন ধরে চিকিৎসাধীন থাকার পর রবিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে।
  এদিকে ঘটনার পর শুক্রবার রাতেই মিনারা বেগমের বড় ছেলে মাসুম হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করে। এজাহার অনুযায়ী পুলিশ রাতেই অভিযান চালিয়ে নুরুল্লাহাপুর গ্রামের সাধু ফরাজির ছেলে মোহাম্মদ মিলন (৪৫), মিলনের ছেলে মোহাম্মদ শান্ত (১৮) ও সোহরাব ব্যাপারীর ছেলে মোহাম্মদ ফিরোজ (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়।বর্তমানে গ্রেপ্তার ৩ আসামী জেলহাজতে রয়েছে, বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার এসআই জসিম।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর