বরগুনায় নিখোজের ১৫ঘন্টা পর বিধবার লাশ উদ্ধার বরগুনায় নিখোজের ১৫ঘন্টা পর বিধবার লাশ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বরগুনায় নিখোজের ১৫ঘন্টা পর বিধবার লাশ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ২১৮ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::বরগুনায়  ঈদের দিন থাকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর গর্ত থেকে রওশন আরা (৫০) নামের এক বিধবার মরদেহ উদ্ধার করেছে বরগুনা থানা পুলিশ।বুধবার (৪ মে) দুপুরে কালিরতবক এলাকায় একটি বাগানের মধ্যে নতুন খোড়া গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, রওশন আরা ঈদের দিন সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। রাতে আত্মীয়-স্বজন ও আশপাশের বাসায় খুঁজে না পেয়ে সকালে এলাকার বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। এ সময় বাড়ির পাশের একটি বাগানের মধ্যে নতুন খোড়া গর্ত লতা-পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে লতা-পাতা সরিয়ে মাটি সরাতেই বিধবার কাপড় বেড়িয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলি আহম্মেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। বরিশাল থেকে সিআইডির টিম এলে মরদেহ উত্তোলন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর