বরগুনায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার বরগুনায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

বরগুনায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ সময় দর্শন

বরগুনায় নিজ ঘরে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া এলাকায় মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একই সময় ঘর থেকে নিহত দম্পতির ৫ বছর ও এক বছর বয়সী দুই কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহত দম্পতির নাম স্বপন মোল্লা (৩২) ও আকলিমা (২৭)।

নিহত স্বপন মোল্লা পেশায় একজন সেনিটারি মিস্ত্রির কাজ করতেন।

নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, ভোরে ঘুম থেকে ওজু করতে নামলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, আম্মি মোগো ঘরে চলেন মা কথা বলে না, আব্বাকেও দেখি না। এ সময় আমি তাদের ঘরে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় আকলিমার গলাকাটা লাশ এবং ঘরের আড়ার সাথে স্বপনকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

নিহত স্বপনের বড় ভাই কবির মোল্লা বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু নেই। তবে স্বপনের নিয়মিত কাজ না করা নিয়ে মাঝে মাঝে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

পারিবারিক কলহের কারণে ঘটতে পারে ধারণা করছেন বলে জানিয়েছেন নিহত আকলিমার বাবা আব্বাস মৃধা।

বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করতেছে। তাদের (স্বপন ও আকলিমা) মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর