বিস্কুটের কার্টন থেকে নবজাতক উদ্ধার বিস্কুটের কার্টন থেকে নবজাতক উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বিস্কুটের কার্টন থেকে নবজাতক উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ সময় দর্শন
বরগুনার পাথরঘাটায় একটি বিস্কুটের পরিত্যক্ত কার্টুনে সদ্যজাত এক শিশু সন্তানকে কে বা কারা রাস্তায় ফেলে দিয়েছে।
 রাতে পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টির খবর সামাজিক যোগাযোগের ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা শিশুটিকে একনজর দেখতে হাসপাতালে ভিড় জমান ।
পাথরঘাটা থানার এএসআই আঃ হালিম বাচ্চাটিকে  বিএফডিসি সংলগ্ন রাস্তার পাশের একটি দেয়ালের ওপর  বিস্কুটের কার্টুনে শিশুটির মুখে কসটেপ লাগানো অবস্থায় উদ্ধার করে। রাতের কোনো এক সময় কে বা কারা ওই অজ্ঞাত শিশুকে এখানে ফেলে চলে যায়।
এএসআই আঃ হালিম বাচ্চাটিকে বুধবার দিবাগত রাত ১২টা৩০মিনিটের সময় এউদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানান।। বাচ্চাটি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিনে চিকিৎসাধীন আছে।
পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য বিএফডিসি এলাকার মারুফের কাছে হাসপাতাল থেকে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর