বরিশালে মাদকসহ আটক ৫ বরিশালে মাদকসহ আটক ৫ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বরিশালে মাদকসহ আটক ৫

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫১৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃবরিশালে পৃথক অভিযানে ২ শত পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে ৬ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। এর আগে বৃহস্পতিবার রাতে নগর গোয়েন্দা পুলিশ কাউনিয়া থানাধীন চরবাড়িয়ার উত্তর লামচরি এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম সবুজ ও পার্শ্ববর্তী চরমোনাই ইউনিয়নের মক্রম প্রতাপ গ্রামের মো. কাওসার মিয়াকে ২ শত পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ শত গ্রাম গাঁজাসহ আটক করে।

একই রাতে কোতয়ালি মডেল থানার একটি টিম নগরীর কবি জীবনানন্দ দাশ সড়ক এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানাধীন আনন্দপুর এলাকার আবুল কালাম আজাদকে ২ কেজি গাঁজাসহ আটক করা করে। পরবর্তীতে তার দেয়া তথ্যানুযায়ী সোনালী আইসক্রিমের মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে মিজানুর ও দেলোয়ার আকন হাওলাদারকে ৪ কেজি গাঁজাসহ আটক করে।

তাদের মধ্যে মিজানুর কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানাধীন আনন্দপুর এলাকার বাসিন্দা এবং দেলোয়ার আকন হাওলাদার বরিশাল নগরের সোনালী আইসক্রিমের মোড় নামক এলাকার বাসিন্দা।এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানান কোতয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর