আদালতে বিএনপি নেতা ইশরাক আদালতে বিএনপি নেতা ইশরাক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

আদালতে বিএনপি নেতা ইশরাক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২২০ সময় দর্শন

অনলাইন ডেস্ক:: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। তাকে রাখা হয়েছে আদালতের হাজতখানায়।সিএমএম আদালতের হাজতখানার ইনর্চাজ, পুলিশের উপ-পরিদর্শক নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুপুর ১টার দিকে ইশরাক হোসেনকে আদালতে হাজির করা হয়।

বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে গ্রেফতার বিএনপি নেতা ইশরাক হয়। গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে মতিঝিল থানা পুলিশ গ্রেফতার করে।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

ওই মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকার ১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িতে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর