প্রতিবন্ধী নাতিকে ধর্ষনের অভিযোগে নানা গ্রেফতার প্রতিবন্ধী নাতিকে ধর্ষনের অভিযোগে নানা গ্রেফতার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

প্রতিবন্ধী নাতিকে ধর্ষনের অভিযোগে নানা গ্রেফতার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৩০ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ পটুয়াখালী কলাপাড়ায় প্রতিবন্ধী এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে আফজাল খান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) ভোর রাতে পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের কাংকুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, আফজাল ওই প্রতিবন্ধী শিশুর চাচাতো নানা। তার স্ত্রী বাড়িতে একা থাকার সুবাদে সাত মাস পূর্বে ওই শিশুকে কাংকুনিপাড়া গ্রামের তাদের বাড়িতে নেয়। পরে গত বছরের পহেলা সেপ্টেম্বর থেকে এবছরের ১৫ জানুয়ারী পর্যন্ত সুযোগ বুঝে ওই শিশুকে একাধিকবার ধর্ষণ করে আফজাল। এঘটনা কাউকে না বলার জন্য ওই শিশুকে বিভিন্ন হুমকি ধামকি দেয় সে। পরবর্তীতে ওই শিশুর শারিরীক গঠন পরিবর্তন দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার মাকে সব খুলে বলে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, আজই আসামিকে আদালতে প্রেরণ করা হবে। ওই শিশুকে মেডিক্যাল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর