ভোলায় শিশুকে হত্যা করে মায়ের আত্নহত্যা ভোলায় শিশুকে হত্যা করে মায়ের আত্নহত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

ভোলায় শিশুকে হত্যা করে মায়ের আত্নহত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১৯৫ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::: ভোলার দৌলতখানে শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন এক মা।এরপর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেহের আলী মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে দৌলতখান থানা পুলিশের সদস্যরা শিশু শাকিলের (৮) লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। শাকিলের বাবার নাম- আল আমিন।

পুলিশ ও স্বজনরা জানান, আল আমিনের স্ত্রী রুনু বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। তুচ্ছ ঘটনায় শাকিলকে মারধর করতেন। ওই রাতে ঘরের দরজা বন্ধ অবস্থায় হঠাৎ করে ঘর থেকে কান্নার শব্দ পাওয়া যায়। পরে স্থানীয়রা গিয়ে রুনু বেগমকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেন।

আর তারা শিশু শাকিলের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাকিলের লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ময়নাতদন্তর প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর