বরিশাল কোস্ট গার্ডের অভিযানে ১৯ লাখ পঞ্চাশ হাজার রেনুসহ ২৭ জন আটক বরিশাল কোস্ট গার্ডের অভিযানে ১৯ লাখ পঞ্চাশ হাজার রেনুসহ ২৭ জন আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বরিশাল কোস্ট গার্ডের অভিযানে ১৯ লাখ পঞ্চাশ হাজার রেনুসহ ২৭ জন আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১৯৪ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক,বরিশাল::বরিশালে কোস্ট গার্ডের অভিযানে আমতলার মোড় একটি ট্রাককে তল্লাশি করে আনুমানিক ১৯,৫০,০০০ (৬৫ ড্রাম) পিস গলদা চিংড়ি রেণু পোনাসহ ২৭ জন রেনু ব্যাবসায়ীকে আটক করা হয়।

আজ শুক্রবার (২২ এপ্রিল) ভোর আনুমানিক ৫ ঘটিকা সময় গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার বরিশাল লেঃ এম আতাহার আলী, (এসডি),(কম), পিসিজিএম, বিএন এর নের্তৃত্বে বিসিজি স্টেশান বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করেন।

এসময় নগরীর ১২ নং ওয়ার্ড আমতলার মোড় এলাকার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উক্ত এলাকার মেইন রোড থেকে একটি ট্রাক তল্লাশি করে আনুমানিক ১৯,৫০,০০০ (৬৫ ড্রাম) পিস গলদা চিংড়ি রেণু পোনাসহ ২৭ জন রেনু ব্যাবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামীদের ধৃত বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করে ও আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল লেঃ বি এন নিশ্চিত করে বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা, মৎস্য রেণু পোনা অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর