আগামী ১৫ জুন লালমোহনের দুই ইউপির নির্বাচন আগামী ১৫ জুন লালমোহনের দুই ইউপির নির্বাচন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

আগামী ১৫ জুন লালমোহনের দুই ইউপির নির্বাচন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২১৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:: অবশেষে ভোলার লালমোহনের কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (২৫ এপ্রিল) এ দুটি ইউনিয়নের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ মে (মঙ্গলবার) মনোয়নপত্র জমাদানের শেষ তারিখ, ১৯ মে (বৃহস্পতিবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৬ মে (বৃহস্পতিবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ১৫ জুন (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইভিএম এর মাধ্যমে হবে এসব ইউনিয়নের ভোটগ্রহণ।

নির্বাচন কমিশনের ওই তফসিলে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১৫ অনুসারে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২২ মে (রবিবার)। দায়েরকৃত আপিল ২৫ মে (বুধবার) এর মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং ২৭ মে (শুক্রবার) এর মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এদিকে, লালমোহনের কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকেই। তবে দলীয় প্রতীক থাকায় নিজ নিজ দলের শীর্ষমহলেও দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে। আর দীর্ঘদিন পর নির্বাচন হওয়ার খবরে চায়ের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে এই দুই ইউনিয়নের ভোটারদের মধ্যে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর