বরিশালের ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে বরিশালের ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বরিশালের ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ২২৯ সময় দর্শন

বরিশালের ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে।

বরিশালে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮: ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টায় প্রথম ও ১০টায় দ্বিতীয়, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায়, কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ আলেকান্দা নূরিয়া স্কুল জামে মসজিদে সকাল ৮টায় এবং খান সড়ক জামে মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল বিভাগে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের স্বরূপকাঠীর ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়।

ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদের তৃতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ার দৃস্টিনন্দন বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর