বজ্রপাতে ৩জনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বজ্রপাতে ৩জনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

বজ্রপাতে ৩জনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২২৮ সময় দর্শন

অনলাইন ডেস্ক:::টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে গোসল করার সময় বজ্রপা‌তে তিন কি‌শোর নিহত হ‌য়ে‌ছে। এতে আহত হ‌য়ে‌ছে নদীর পা‌ড়ে থাকা আরো দুজন।

আজ মঙ্গলবার (৩ মে ) ঈদের সকা‌লে উপ‌জেলার দশ‌কিয়া ইউ‌নিয়নের হা‌তিয়ায় নিউ ধলেশ্বরী নদীপা‌ড়ে এ ঘটনা ঘ‌টে। তারা ঈদের নামাজ পড়ার আগে সেখা‌নে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল।

নিহতরা হ‌লো, উপ‌জেলার হা‌তিয়া এলাকার র‌বিউ‌লের ছে‌লে আরিফ (১৫) ও আব্দুর রাজ্জাকের মেয়ের জামাই মোস্তফা (২১) এবং দশ‌কিয়া পূর্ব পাড়া গ্রা‌মের জুলহা‌সের ছে‌লে ফয়সাল (১৬)। রাকিব ও জাহিদ নামের অপর দুজন আহত হয়েছে।

দশ‌কিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের মা‌লেক ভুইয়া বলেন, ঈদের নামাজ পড়ার আগে সকা‌লে তারা নদীতে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল। এসময় সেখা‌নে বজ্রপাত ঘটলে ঘটনাস্থ‌লে একজন মারা যায়। এসময় গুরুতর আহত হয় আরো চারজন। আহত মোস্তফা ও ফয়সাল‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেয়ার প‌থে মারা যায়। নিহত‌দের লাশ বা‌ড়ি আনা হ‌য়ে‌ছে।

এদিকে, ঈদের দিনে এ ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে। পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের কান্না আহাজারিতে পুরো পরিবেশ ভারি হয়ে উঠেছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর