কলাপড়ায় যাত্রীবাহী বাসে মাতলামি ও উচ্ছৃঙ্খলতা অভিযোগে ৬ যুবক আটক কলাপড়ায় যাত্রীবাহী বাসে মাতলামি ও উচ্ছৃঙ্খলতা অভিযোগে ৬ যুবক আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

কলাপড়ায় যাত্রীবাহী বাসে মাতলামি ও উচ্ছৃঙ্খলতা অভিযোগে ৬ যুবক আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২০৬ সময় দর্শন

নিজস্ব প্রতিনধি:::যাত্রীবাহী বাসে বসে মদ্যপ অবস্থায় মাতলামি ও উচ্ছৃঙ্খলতা করার অভিযোগে ৬ যুবককে আটক করেছে কলাপাড়া পুলিশ। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে কলাপাড়া- কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর ওপর অবস্থানরত রুদ্র-তুর্য পরিবহন থেকে এদের গ্রেপ্তার করা হয়। রাতেই তাদের কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের সকালে মাদকাসক্ত বলে চিকিৎসক পুলিশকে নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত মাতাল যুবকরা হলো- নাঈম মীরা, রাফসান হাওলাদার, শাকিল সিকদার, রাকিব হাওলাদার, রাব্বি বেপারী ও সাব্বির আহমেদ। এদের বাড়ি বরিশাল জেলার সদর ও বাকেরগঞ্জ উপজেলায়। গ্রেফতারকৃত ৬ যুবককে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।

কলাপাড়া থানার এসআই সুজন বলেন, বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা পর্যটক বাসের পিছনে বসে ওই ৬ যুবকসহ তার সঙ্গীরা মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলো। এসময় বাসে থাকা পর্যটক, যাত্রী ও পুলিশ সদস্যরা তাদের নিবৃত করার চেষ্টা করলেও তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ওই যুবকরা। বিষয়টি তারা কলাপাড়া থানায় জানালে পুলিশ সেতু এলাকায় বাস থামিয়ে ওই ছয় মাতাল যুবককে গ্রেপ্তার করে। এসময় সহযোগীরা পালিয়ে যায় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর