নলছিটিতে গাজা গাছসহ স্বামী স্ত্রী আটক নলছিটিতে গাজা গাছসহ স্বামী স্ত্রী আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নলছিটিতে গাজা গাছসহ স্বামী স্ত্রী আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৭৬ সময় দর্শন

মিলন কান্তি দাস:::নলছিটিতে ছাদে গাঁজা চাষ,গাছসহ স্বামী স্ত্রী আটক। নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে বিল্ডিংয়ের ছাদ থেকে ১১টি গাঁজার গাছ ও গাঁজাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে হানুফ মোল্লার বাসার ছাদ থেকে ১১টি গাছ উদ্ধার করা হয়েছে।বাসা থেকে আটক করা হয়েছে স্বামী স্ত্রীসহ দুই জনকে আটক করা হয়েছে।

আটকৃত দম্পতী একয় উপজেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বাসার ছাদে গাছ লাগিয়ে ব্যাবসা চালিয়ে আসছে।তারা হলেন হানিফ মোল্লা (৪০) এবং তার স্ত্রী রিক্তা বেগম।শুক্রবার দুপুরে এস আই মফিজের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা গাছ সহ হানিফ মোল্লা (৪৮) এবং তার স্ত্রী রিক্তা বেগমকে (৪০) আটক করা

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে হানিফ মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদ থেকে গাজ গুলো তুলে ফেলছিল। এবং ছোট গাছগুলোকে নষ্ট করে ফেলে। অভিযানে ১১টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় গাছ ছাড়াও রিক্তা বেগম ঘরের ভেতর থেকে ২শ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর