নলছিটিতে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার নলছিটিতে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

নলছিটিতে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৩৬ সময় দর্শন

নলছিটিতে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার।

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। নলছিটির সুগন্ধা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।

৭ মে শনিবার উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইউনিয়নের উত্তমাবাদ খেয়াঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নলছিটি থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে রাত সাড়ে ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান,খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌছে সুগন্ধা নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে মৃতের পরিচয় বা মৃত্যুর কারণ জানা যায়নি। লাশটি পচেগলে গিয়েছে। হাতের আঙুল মাথার চুল ঝড়ে গেছে। মৃতদেহটির পরনে লুঙ্গি কাছা দেয়া,পায়ে মোজা এবং গায়ে দুটি পাঞ্জাবি পড়া। লাশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর